DokanBhai
স্মার্ট দোকান, সহজ ব্যবস্থাপনা

আপনার ফেসবুক শপ,
এবার সত্যিকারের ব্যবসা

অর্ডার, কাস্টমার, চ্যাট আর লাভ — সবকিছু সহজে রাখুন, এক ড্যাশবোর্ডে।

নিরাপদ ও নির্ভরযোগ্য
৫ মিনিটে সেটআপ
ফ্রি অনবোর্ডিং গাইড

অর্ডার ম্যানেজমেন্ট

সব অর্ডার এক জায়গায় ট্র্যাক ও পরিচালনা করুন।

কাস্টমার ব্যবস্থাপনা

কাস্টমার ডেটা, চ্যাট ও ফলোআপ সহজে ম্যানেজ করুন।

ইনভেন্টরি ম্যানেজমেন্ট

স্টক, প্রোডাক্ট ও ভ্যারিয়েন্ট রিয়েল-টাইমে আপডেট রাখুন।

লাভ ও রিপোর্টিং

বিক্রয় রিপোর্ট, লাভ বিশ্লেষণ ও ইনসাইটস পান মুহূর্তেই।

সম্পূর্ণ টুলকিট

ইনবক্স নয়,
সত্যিকারের ড্যাশবোর্ড

মেসেঞ্জারে অর্ডার হারানোর দিন শেষ। প্রতিটি অর্ডার, প্রতিটি টাকা — সব হিসাব এক স্ক্রিনে।

সব অর্ডার এক টেবিলে — স্ট্যাটাস, রিফান্ড, বাল্ক অ্যাকশন
আসল লাভের হিসাব — খরচ বাদ দিয়ে, প্রতি অর্ডারে
স্টক শেষ হওয়ার আগেই অ্যালার্ট
বাংলা ও English — এক ট্যাপে
merchant.dokanbhai.io/dashboard
অর্ডার
কাস্টমার
প্রোডাক্ট
রিপোর্ট
পেআউট
আজকের অর্ডার
মোট অর্ডার২৪▲ ১২%
বিক্রি৳ ১৮,৪৫০▲ ৮%
লাভ৳ ৩,২৪০▲ ১৮%
অর্ডারকাস্টমারপেমেন্টমোটস্ট্যাটাস
#৪৮২৩মিতু আক্তারbKash৳১,২৫০প্রসেসিং
#৪৮২২রাহাত হোসেনCOD৳৮৯০শিপড
#৪৮২১আয়েশা সিদ্দিকাNagad৳২,১০০ডেলিভার্ড
#৪৮২০সুমন মিয়াCOD৳৫৬০রিটার্ন
#৪৮১৯নাদিয়া রহমানbKash৳১,৭৮০ডেলিভার্ড
ইনভেন্টরি

স্টক নিজেই হিসাব রাখে

প্রতিটি অর্ডারে স্টক আপডেট হয় নিজে নিজেই — শেষ হওয়ার আগেই পেয়ে যান অ্যালার্ট।

লাল জামদানি শাড়িমাত্র ৩টি বাকি — রিস্টক করুন রিস্টক
পেআউট

COD-এর টাকা, সরাসরি আপনার ব্যালেন্সে

প্রতিটি ডেলিভার্ড অর্ডারের টাকা জমা হয় আপনার ব্যালেন্সে — যখন দরকার, এক ক্লিকে পেআউট রিকোয়েস্ট করুন।

ব্যালেন্স — ৳১২,৪৫০পেআউট রিকোয়েস্ট করুন যখন খুশি পেআউট
মার্কেটিং

কোন পোস্ট বিক্রি আনে, জানুন

প্রতিটি ফেসবুক পোস্টের জন্য ট্র্যাকিং লিংক — কোন ক্যাম্পেইন থেকে অর্ডার আসছে, পরিষ্কার দেখুন।

ঈদ ক্যাম্পেইন লিংকক্লিক ১,২৪০ · অর্ডার ৩৮ · বিক্রি ৳৪২,৩০০
সম্পূর্ণ টুলকিট

দোকান চালাতে যা যা লাগে, সব এক জায়গায়

অর্ডার থেকে পেআউট, স্টোরফ্রন্ট থেকে অ্যানালিটিক্স — আলাদা টুল কেনার দরকার নেই।

স্টোরফ্রন্ট কাস্টমাইজেশন

নিজের রঙ, ব্যানার আর About পেজ — দোকান সাজান আপনার ব্র্যান্ডের মতো।

সেলস অ্যানালিটিক্স

ডিরেক্ট, ফেসবুক না ইনস্টাগ্রাম — কোথা থেকে বিক্রি আসছে, পরিষ্কার দেখুন।

মার্কেটিং ক্যাম্পেইন

ক্যাম্পেইন বানান, ট্র্যাকিং লিংকে প্রতিটি পোস্টের ফলাফল মাপুন।

পেমেন্ট ও পেআউট

bKash, Nagad, কার্ড ও COD — টাকা জমা হয় সরাসরি আপনার ব্যালেন্সে।

CSV ইমপোর্ট ও এক্সপোর্ট বাল্ক অর্ডার অ্যাকশন স্টাফ অ্যাকাউন্ট রিফান্ড ও রিটার্ন ট্র্যাকিং বাংলা + English ডেটা এক্সপোর্ট

আপনার কাস্টমার যেভাবে খুশি পে করবে

SSLCommerz-এর মাধ্যমে নিরাপদ অনলাইন পেমেন্ট — অথবা সরাসরি ক্যাশ অন ডেলিভারি।
bKash Nagad কার্ড ক্যাশ অন ডেলিভারি
খুব শীঘ্রই · আর্লি অ্যাক্সেস খুলছে

ফেসবুক অটোমেশন —
আপনার ডিজিটাল ছোট ভাই, ২৪/৭

মেসেজের পাহাড় আর একা সামলাতে হবে না। AI আপনার ইনবক্স সামলাবে, ব্র্যান্ডের টোনে রিপ্লাই দেবে, আর চ্যাট থেকেই অর্ডার বানিয়ে ফেলবে।

AI ইনবক্সফেসবুক ও ইনস্টাগ্রামের সব মেসেজ এক জায়গায় — AI গুছিয়ে দেয়। শীঘ্রই
ব্র্যান্ড-টোনে অটো-রিপ্লাইআপনার ভাষায়, আপনার ভঙ্গিতে কাস্টমারকে তাৎক্ষণিক উত্তর। শীঘ্রই
চ্যাট → অর্ডারকথোপকথন থেকেই সরাসরি অর্ডার তৈরি — কপি-পেস্ট নয়। শীঘ্রই
COD ঝুঁকি যাচাইসন্দেহজনক অর্ডারে অ্যাডভান্স চাওয়ার স্মার্ট পরামর্শ। শীঘ্রই
ব্র্যান্ড প্রোফাইলAI আপনার দোকানকে চিনে নেয় — প্রতিটি উত্তরে সেই ছোঁয়া। শীঘ্রই

আগে নাম দিলে আগে অ্যাক্সেস পাবেন — কোনো খরচ নেই।

DokanBhai AI সহকারী মাসকট
শুরু করা সহজ

৫ মিনিটে আপনার দোকান লাইভ

ডিজাইন বা ডেভেলপমেন্ট জানা লাগবে না — সাইন আপ করুন, প্রোডাক্ট দিন, বিক্রি শুরু করুন।

ধাপ ০১

ফ্রি অ্যাকাউন্ট খুলুন

শুধু ইমেইল দিয়ে সাইন আপ — কোনো ক্রেডিট কার্ড লাগবে না।

ধাপ ০২

শপ সাজান

শপের নাম দিন, ফেসবুক পেজ লিংক করুন, প্রোডাক্ট যোগ করুন — CSV থাকলে ইমপোর্ট করুন।

ধাপ ০৩

বিক্রি শুরু করুন

শপ লিংক ফেসবুকে শেয়ার করুন — অর্ডার, পেমেন্ট, ডেলিভারি সব ট্র্যাক হবে নিজে নিজেই।

কেন বিক্রেতারা
দোকানভাই বেছে নেয়?

যা প্রমিজ করি, তাই ডেলিভার করি — লাইভ স্ট্যাটাস পেজে নিজেই দেখুন।

বিক্রির এক টাকাও কমিশন কাটি না
ফ্রি প্ল্যান চিরদিনের জন্য — ১০০ অর্ডার/মাস
COD-এর টাকা নিজের ব্যালেন্সে — যখন খুশি পেআউট
স্লো ইন্টারনেটেও ফাস্ট — 3G-তেও চলে
সহজ প্রাইসিং

প্রথম ৩ মাস বিশেষ দামে

কম দামে শুরু করুন, ব্যবসা বুঝে নিন — তারপর সিদ্ধান্ত। আর ফ্রি প্ল্যান তো আছেই, চিরদিনের জন্য।

ফ্রি

৳০ চিরদিন
শুরু করার জন্য যথেষ্ট
  • মাসে ১০০ অর্ডার পর্যন্ত
  • ফুল স্টোরফ্রন্ট ও ক্যাটালগ
  • অর্ডার ও কাস্টমার ম্যানেজমেন্ট
ফ্রি শুরু করুন
জনপ্রিয় · ইন্ট্রো অফার

স্টার্টার

৳৫০০ /মাস
প্রথম ৩ মাস · এরপর ৳১,০০০/মাস
  • আরও বেশি অর্ডার লিমিট
  • লাভ ও খরচের রিপোর্ট
  • সেলস অ্যাট্রিবিউশন ও পেআউট
স্টার্টার নিন
ইন্ট্রো অফার

গ্রোথ

৳১,৫০০ /মাস
প্রথম ৩ মাস · এরপর ৳৩,০০০/মাস
  • আনলিমিটেড অর্ডার
  • দোকানভাই ব্র্যান্ডিং সরানো
  • একাধিক স্টাফ · প্রায়োরিটি সাপোর্ট
গ্রোথ নিন
সাধারণ প্রশ্ন

যা জানতে চান

সত্যিই কি ফ্রি? +

হ্যাঁ। ফ্রি প্ল্যানে মাসে ১০০ অর্ডার পর্যন্ত, ফুল স্টোরফ্রন্ট আর প্রোডাক্ট ক্যাটালগ — চিরদিনের জন্য। ব্যবসা বড় হলে তখনই কেবল আপগ্রেড লাগবে।

ইন্ট্রো দাম শেষ হলে কী হয়? +

স্টার্টার ও গ্রোথ প্ল্যানের ইন্ট্রো দাম (৳৫০০ / ৳১,৫০০) প্রথম ৩ মাসের জন্য। এরপর স্ট্যান্ডার্ড দাম — যথাক্রমে ৳১,০০০ ও ৳৩,০০০/মাস। আগে থেকেই পরিষ্কার, কোনো লুকানো চার্জ নেই।

বিক্রির % কাটেন? +

না। আপনার বিক্রির এক টাকাও আমরা নিই না — শুধু প্ল্যানের নির্ধারিত মাসিক ফি।

পেআউট কীভাবে কাজ করে? +

COD অর্ডারের টাকা ডেলিভারির পর আপনার ব্যালেন্সে জমা হয়। যখন দরকার, এক ক্লিকে পেআউট রিকোয়েস্ট করুন — টিম যাচাই করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।

ফেসবুক অটোমেশন কবে আসছে? +

AI ইনবক্স, ব্র্যান্ড-টোনে অটো-রিপ্লাই আর চ্যাট-থেকে-অর্ডার — খুব শীঘ্রই আসছে। উপরে ইমেইল দিয়ে আর্লি অ্যাক্সেস লিস্টে নাম দিলে সবার আগে পাবেন।

আমার ডেটা কি নিরাপদ? +

আপনার ডেটা এনক্রিপ্টেড সার্ভারে থাকে, আর তা শুধুই আপনার। চাইলে যেকোনো সময় এক্সপোর্ট বা ডিলিট করতে পারবেন।

Shopify বা Daraz থেকে কী আলাদা? +

দোকানভাই বানানো হয়েছে বাংলাদেশের ফেসবুক-বিক্রেতাদের জন্যই — বাংলা ইন্টারফেস, COD হিসাব, পেআউট, আর দোকানদারের দামে।

ফেসবুক ছাড়া ব্যবহার করা যাবে? +

যাবে। আপনার স্টোরফ্রন্ট লিংক যেকোনো জায়গায় শেয়ার করতে পারেন — ফেসবুক, ইনস্টাগ্রাম, বা সরাসরি লিংকে।

দোকানভাই আছে,
চিন্তা নাই

ক্রেডিট কার্ড লাগবে না · ৫ মিনিটে সেটআপ · যখন খুশি বন্ধ করুন